বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে গাইবান্ধায় ফাঁড়িতে জুয়া খেলার ভিডিও ছড়ানোর পর ২ এসআই প্রত্যাহার হাদি হত্যা মামলার অভিযুক্তদের তথ্যে পশ্চিমবঙ্গে আরেক বাংলাদেশি গ্রেফতার এয়ার অ্যাম্বুলেন্সে কাল সিঙ্গাপুর নেয়া হবে মির্জা আব্বাসকে ইরানের প্রধান তেল মজুত দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে করোনায় ৪৭৬টি লাশ দাফন করা টিপু যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৫৬টি জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হেলিকপ্টার নজরদারিতে আসছে এসএসসি পরীক্ষা লাইভে এনসিপি নেতাকে জুতাপেটার হুমকি, জিমের সদস্যপদ স্থগিত প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত
পঞ্চগড় ঘণ কুয়াশায় ঢেকে গেছে, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

পঞ্চগড় ঘণ কুয়াশায় ঢেকে গেছে, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে বর্ষার সকালে দেখা মিলেছে ঘন কুয়াশার, যা গত পঞ্চাশ বছরেও এমন দিনে দেখা যায়নি বলে অনেকে মনে করছেন। ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে বলে কেউ কেউ মনে করছেন।

ভ্যাপসা গরম রয়েছে পঞ্চগড়ের আবহাওয়ায়। দিনের বেলায় তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের বেলায় ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বুধবার সকাল ছয়টায় সর্বনিম্ন ২৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সকালের কুয়াশায় ঘাস ও ক্ষেতের উপর শিশির বিন্দুতে শীতকালের আবহাওয়া দেখে অবাক হয়েছেন পঞ্চগড়বাসী এবং এক অন্যরকম সকাল উপভোগ করেছেন। তবে সকাল আটটার পর ঝলমলে রোদের দেখা দিয়েছে, সেই সাথে তাপমাত্রা বেড়ে গিয়ে বেশ গরম অনুভূত হচ্ছে উত্তরের এই জেলায়।

পঞ্চগড় পৌরসভার নিমনগড় গ্রামের গাড়ি শ্রমিক নিশাত জানান, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে দেখি চারদিক কুয়াশায় ঢেকেছে। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে, অথচ আবহাওয়া ভ্যাপসা গরম। বর্ষাকালে এমন কুয়াশা আগে চোখে পড়েনি।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, রাতের তাপমাত্রা কমে যাওয়া এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলকণা কুয়াশা হিসেবে দেখা দিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com