বিজ্ঞাপন:
৯ বছরের পথশিশুকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

৯ বছরের পথশিশুকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

তাহমিনা আক্তার,ঢাকা: রাজধানীর মহাখালী এলাকায় ৯ বছরের পথশিশু ধর্ষণের ঘটনায় মো. আল আমিন (২১) নামের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে ৮টার মধ্যে বনানী থানাধীন মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত কক্ষে এক পথশিশু (বয়স ৯ বছর) ধর্ষণের শিকার হয়। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বনানী থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে ডিএমপির বনানী থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার পর বনানী থানা পুলিশের একটি টিম আসামি গ্রেপ্তারে অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত আল আমিনকে বনানী থানাধীন মহাখালী টিভি গেইট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন পাবলিক পরিবহনের হেলপার হিসেবে কাজ করছিল মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com