বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বাবাকে দেখেনি নবজাতক কন্যা, ঈদের আগে মুক্তির অপেক্ষায় তিন সন্তানের বাবা নাছিম ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ ১৮ থেকে ২০ বছর ধরে কাজ করি, এই প্রথম একসঙ্গে ৯টি কবর খুঁড়লাম’ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা নিয়ে ব্লাস্টের সভা পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ত্রাণমন্ত্রীর ৬ ঘণ্টার আল্টিমেটাম রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
গাজীপুরে জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ; এলাকাবাসীর মানববন্ধন।

গাজীপুরে জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ; এলাকাবাসীর মানববন্ধন।

মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কাশিমপুরে অবৈধভাবে জমি জবর দখলের পাঁয়তারা করায় নামধারী বি এন পির নেতা আব্দুর রাজ্জাক রাজুবাহিনীর বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রামবাসী।

বুধবার সকালে কাশিমপুর থানার ৪ নং ওয়ার্ডের সারাবো এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগি আমল মিয়া জানায়, জন্ম থেকে পৈত্রিক সম্পত্তির উপর বসবাস করে আসছেন তার পরিবার।

হঠাৎ করে পরিকল্পিত ভাবে তার বাড়ির আঙ্গিনার ফলের গাছ কেটে বালি ভরাট এর মাধ্যমে জোরপূর্বক জমি দখল করার চেষ্টা করে আব্দুর রাজ্জাক রাজু ও তার লোকজন।

এলাকাবাসী জানায়, আওয়ামী ফ্যসিবাসীবাদ সরকার সময় তৎকালীন মেয়র জাহাঙ্গীরের সাথে আতাত বিভিন্ন এলাকার মানুষের জমি দখল করেন তিনি। সরকার পতনের পর কাশিমপুর থানার ৪নং ওয়ার্ড বি এন পি সাধারণ সম্পাদক পদের ক্ষমতা দেখিয়ে নতুন করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও একাধিক জমি দখল করছে আব্দুর রাজ্জাক রাজু। এতে এলাকার আইন-শৃঙ্খলা অবনতি ঘটছে। আব্দুর রাজ্জাক রাজুর অপকর্ম থেকে মুক্তি ও আইনি সহায়তা চায় এলাকাবাসী।

জোর জোরপূর্বক জমি দখলের বিষয়ে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প ও কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভুগি আলম মিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com