বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল
লালমনিরহাটে অটোরিকশায় মিলল ফেনসিডিল, গ্রেপ্তার-১

লালমনিরহাটে অটোরিকশায় মিলল ফেনসিডিল, গ্রেপ্তার-১

কেফায়েত উল্লাহ ::লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ব্যাটারির নিচ থেকে ২৪৯ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল-সদৃশ সিরাপ উদ্ধার করেছে র‍্যাব-১৩। এ সময় মো. আজিজুল হক (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ জুন) সকালে র‍্যাব-১৩ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার কাকিনা হাটের ‘মেসার্স শারমিন ট্রেডার্স’ ধান গোডাউনের সামনে মো. শাহ আলমের ইজিবাইকে তল্লাশি চালায় র‍্যাব। অভিযানে ইজিবাইকের ব্যাটারির নিচে অভিনব কায়দায় লুকানো ১০৬ বোতল ফেনসিডিল এবং ১৪৩ বোতল ফেনসিডিল সদৃশ এস্কাফ (ESkuf) জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার মো. আজিজুল হক কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের বাসিন্দা।

র‍্যাবের মিডিয়া শাখার প্রধান বিপ্লব কুমার গোস্বামী বলেন, আসামিকে বুধবার সকালে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com