বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল
সাবেক সংবাদ পাঠিকা সাফিনার অস্বাভাবিক মৃত্যু

সাবেক সংবাদ পাঠিকা সাফিনার অস্বাভাবিক মৃত্যু

স্টাফ রিপোর্টার:: সাবেক সংবাদ উপস্থাপক সাফিনা আহমেদ তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে রাজধানীর নিউ ইস্কাটন থেকে পরিবারের সদস্যরা তরীকে অচেতন অবস্থায় মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় হাতিরঝিল থানা পুলিশ।

সাফিনা আহমদে তরীর মা গণমাধ্যমকে জানান, হঠাৎ তার রুমে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা মুগদা হাসপাতালে যান। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, সাফিনা বোন ও মায়ের সঙ্গে ইস্কাটনে থাকতেন। দুই বোনের মধ্যে তিনি বড়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি চ্যানেল ২৪ এবং আরটিভিতে সংবাদ উপস্থাপক ছিলেন। পরে মিডিয়া ছেড়ে ব্র্যাক ব্যাংকে যোগ দেন তিনি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, মরদেহ সুরতহালে ‘অস্বাভাবিক’ মৃত্যুর আলামত পাওয়া গেছে। তার নাক দিয়ে সাদা ফেনা পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com