বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
পঞ্চগড়ে লুকিয়ে রাখা কোটি টাকার বিষ্ণু মূর্তিসহ শ্বশুরবাড়িতে যুবক আটক

পঞ্চগড়ে লুকিয়ে রাখা কোটি টাকার বিষ্ণু মূর্তিসহ শ্বশুরবাড়িতে যুবক আটক

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কোটি টাকা মূল্যের একটি কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩।

বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ভারতে পাচারের জন্য শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা এক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নীলফামারী র‍্যাব: ১৩-এর একটি দল দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আবু বক্কর ছিদ্দীক পামুলী ইউনিয়নের মাদারের ঝাড় এলাকার মোবারক শেখের ছেলে।

র‍্যাব জানিয়েছে, আবু বক্কর ছিদ্দীক তার শ্বশুর মুকুলের বাড়িতে মূর্তিটি এনে রাখে এবং ভারতে পাচারের সুযোগ খুঁজছিল। পরে দুপুর ২টায় অভিযানের সময় বিষয়টি আঁচ করতে পেরে সে একটি সাদা প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করে। তবে র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ধরে ফেলে এবং বস্তার ভেতর থেকে ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫০ হাজার টাকা।

ঘটনার পর র‍্যাব-১৩ নীলফামারীর ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) (১) (এ) ধারায় দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১৩ (ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২) নীলফামারীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার গাধোয়া পুকুর-সংলগ্ন মুকুল নামের এক ব্যক্তির বাড়ির উঠানে অভিযান চালিয়ে কষ্টিপাথরটি উদ্ধার করে। কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি ওজন সাড়ে ৩৩ কেজি। দৈর্ঘ্য ৩২ ইঞ্চি, প্রস্থ ১৩.৫ ইঞ্চি। যার বাজার প্রায় ১ কোটি ৫০ হাজার টাকা। এ সময় আবু বক্কর ছিদ্দিক নামে ওই ব্যক্তিকেও আটক করা হয়।

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, গ্রেফতার ব্যক্তিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com