ডেস্ক রিপোর্ট :: নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার আমহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

একটি সূত্রের দাবি, লকডাউন সফল করার লক্ষ্যে নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দলটির নেতাকর্মীরা রেললাইনে আগুন ধরিয়ে দেন।
এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, রেল লাইনে আগুনের কোন ঘটনা ঘটেছে এমন কোন খবর পুলিশের কাছে নেই।
Leave a Reply