বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

‎খাইরুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটে গ্রাহক পর্যায়ে আর্থিক লেনদেন সহজ, জাল ও ছেঁড়াফাটা নোট ব্যবহার বন্ধে বাংলা কিউ আর কোড এর ব্যাপক প্রচলন ও ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার সকালে লালমনিরহাট পৌরসভা কনভেনশন হলে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের পরিচালক একেএম কামরুজ্জামান।
‎উত্তরা ব্যাংক ও ব্যাংকার্স ক্লাব লালমনিরহাটের আয়োজনে অনুষ্ঠিত উত্তরা ব্যাংক বগুড়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক রংপুর অফিসে কর্মরত মোঃ সোহেল রানা বক্তব্য রাখেন।

আরো বক্তব্য রাখেন রুপালী ব্যাংক লালমনিরহাট শাখার উপ মহাব্যবস্থাপক মোঃ: অহিদুজ্জামান, রাকাবের লালমনিরহাট শাখার জোনাল ব্যবস্থাপক আ:শ:ম: মশফিকুর রহমান।

‎এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী,ব্যবসায়ী, সুশীল সমাজের নাগরিকগণ অংশ নেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com