বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নারায়ণগঞ্জে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীর মামলা রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযাগে আটক ৬ পেকুয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক জমি কেলেঙ্কারি ও সাংবাদিক হেনস্তা: তদন্তের মুখে সাদুল্লাপুরের সেই এসিল্যান্ড ঝিনাইদহে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ১৮ অ্যাম্বুলেন্সে মিলল ১১৭ বোতল ভারতীয় মদ, আটক ২ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি: প্রতিমন্ত্রী আজাদ ব্রাজিলের জয়ে প্রকাশ্যে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক
রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযাগে আটক ৬

রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযাগে আটক ৬

নিজস্ব প্রতিবেদক :: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি ও প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযাগে ৬ যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে নগরীর ধাপ জেল রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ওই চক্রের কাছ থেকে ১৫টি নন জুডিশিয়াল স্ট্যাম্প, ৮টি স্বাক্ষরিত চেক, তিনটি জাতীয় পরিচয়পত্র, ৪টি মূল সার্টিফিকেট ও ৫টি স্মার্টফোন উদ্ধার করে পুলিশ।

শনিবার (২০ জুন) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

আটককৃতরা হলেন- রংপুর নগরীর চিড়ারমিল এলাকার ফেরদৌস আলমের ছেলে তাওরাত আকরাম (২৭), সাতগাড়া এলাকার মোবারক আলীর ছেলে বাঁধন মিয়া (৩৭), ধাপ মোহাম্মদপুরের মজিবর রহমানের ছেলে সাহেব আলী (২৬), বদরগঞ্জ উপজেলার তালুক দামোদরপুর এলাকার ইমদাদুল হকের ছেলে আতিকুর রহমান (৩৪), দিনাজপুর পাবর্তীপুর তেলিপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে হাফিজ আল মামুন (৩০) ও আশরাফুল ইসলাম (৩৬)।

পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী জানান, রাজশাহীতে অনুষ্ঠিত ডাকবিভাগের একটি পরীক্ষাকে কেন্দ্র করে জাল-জালিয়াতি, প্রক্সি পরীক্ষা দেওয়া ও প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে এই চক্রটি পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ধাপ জেল রোড এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। তাদের সাথে এই প্রতারণার ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে। এ ঘটনায় একটি প্রতারণার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা, কীভাবে পরীক্ষার হল থেকে প্রশ্নপত্র তাদের হাতে চলে যায় এসব বিষয়ে গভীর অনুসন্ধানসহ অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com