বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরের কাশিমপুরে সাংবাদিক কে হত্যার উদ্দেশ্যে হামলা। লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা ছাত্রদল-যুবদল নেতাদের রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস সেলিম রেজা, নিরাপত্তায় স্বস্তি কঞ্চিবাড়িবাসীর শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও বাকি ২ দাবিতে অনড় সিজেপি নেতা অভিজিৎ
ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার প্রাইভেটকার, গ্রেপ্তার ৩

ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার প্রাইভেটকার, গ্রেপ্তার ৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার রতনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল নাঈম (৩৪), রাখালিয়াচালা গ্রামের তুহিন আহমেদ (২৫) এবং মৃত সিদ্দিক মিয়ার ছেলে ছাব্বির হোসেন (২৬)। পুলিশ জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে রাতে রংপুর থেকে যাত্রী নিয়ে রাজধানীর মহাখালীর উদ্দেশ্যে যাচ্ছিল একটি প্রাইভেটকার। রাত প্রায় ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার উড়ালসেতুর মাঝামাঝি এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার যুবক গাড়িটির গতিরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের জিম্মি করে নগদ ১৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। পরে প্রাইভেটকারটিও নিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার পরদিন ৩০ মে গাড়ির মালিক নিপু মিয়া কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশের একটি বিশেষ টিম।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত সোমবার রাতে উপজেলার রতনপুর এলাকা থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে রাখালিয়াচালা এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

তবে এ চক্রের মূল হোতা এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, ছিনতাইকারী চক্রটির বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com