বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রেমের টানে আর্জেন্টিনা সমর্থকের ফ্ল্যাটে ঢুকে ধরা খেলেন ব্রাজিল সমর্থক ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার প্রাইভেটকার, গ্রেপ্তার ৩ মানুষের পাশে থেকে জনপ্রিয়তার শীর্ষে আনিছুর রহমান জনদুর্ভোগ কমাতে শামসুদ্দিন স্পিনিং-কাশিমপুর সড়ক নির্মাণের সূচনা আসছে শক্তিশালী এল নিনো, খাদ্যবাজারে বড় ধাক্কার শঙ্কা! শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল স্ত্রীর বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার দেশে আবারও বাড়ল বিদ্যুতের দাম শিশু রামিসা হত্যা: নির্দোষ দাবি স্বপ্নার, সোহেল বললেন—মাফ করে দেন
মানুষের পাশে থেকে জনপ্রিয়তার শীর্ষে আনিছুর রহমান

মানুষের পাশে থেকে জনপ্রিয়তার শীর্ষে আনিছুর রহমান

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড় সদর উপজেলার ১ নম্বর অমরখানা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আনিছুর রহমান (আনিছ) জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। দীর্ঘদিন ধরে তিনি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করে তিনি অসহায় পরিবার, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে এলাকার বিভিন্ন সমস্যা, চাহিদা ও সম্ভাবনার বিষয়েও আলোচনা করেন।

মো. আনিছুর রহমান পঞ্চগড় জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক, অমরখানা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জগদল ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সময় তিনি বলেন, “মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে সবসময় কাজ করে যেতে চাই। জনগণের সুখ-দুঃখে পাশে থেকে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়ন গড়ে তোলাই আমার অঙ্গীকার।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এলাকাবাসীর আস্থা ও সমর্থন অর্জন করেছেন।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও তিনি জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখে ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com