বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রেমের টানে আর্জেন্টিনা সমর্থকের ফ্ল্যাটে ঢুকে ধরা খেলেন ব্রাজিল সমর্থক ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার প্রাইভেটকার, গ্রেপ্তার ৩ মানুষের পাশে থেকে জনপ্রিয়তার শীর্ষে আনিছুর রহমান জনদুর্ভোগ কমাতে শামসুদ্দিন স্পিনিং-কাশিমপুর সড়ক নির্মাণের সূচনা আসছে শক্তিশালী এল নিনো, খাদ্যবাজারে বড় ধাক্কার শঙ্কা! শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল স্ত্রীর বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার দেশে আবারও বাড়ল বিদ্যুতের দাম শিশু রামিসা হত্যা: নির্দোষ দাবি স্বপ্নার, সোহেল বললেন—মাফ করে দেন
দেশে আবারও বাড়ল বিদ্যুতের দাম

দেশে আবারও বাড়ল বিদ্যুতের দাম

অনলাইন ডেস্ক: দেশে আবারো বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বুধবার (৩ জুন) বিদ্যুতের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ ও গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে করে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৮৫ শতাংশ বেড়েছে ও গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ দাম বাড়ানো হয়েছে

এর আগে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ এপ্রিল দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছিল।

সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com