বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রাজারহাটে এসএসসি ২০০৫ ব্যাচের পুর্ণমিলনী ডিএনএ রিপোর্টে আসামি সোহেলের বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি: আইনজীবী পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন পদত্যাগ করলেন বিএনপি সরকারের মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা, নিজেকে নির্দোষ দাবি করলেন সেই সোহেল গাজীপুরের কাশিমপুরে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে পরে নিখোঁজ ১ জন কুড়িগ্রামে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার আদিতমারীতে দুলাভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রা’ণ গেল শ্যালিকার ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প চারটি পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন, নিঃস্ব চাষি
পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন

পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১ জুন) বেলা ১১টায় জানাজা শেষে স্থানীয় কেকুপাড়া কবরস্থানে ভাই-বোনকে পাশাপাশি কবরে দাফন করা হয়। নিহত আসিফ ও সাথী একই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দরের ছেলে ও মেয়ে। তারা স্থানীয় একটি মক্তবে পড়াশোনা করত।

চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, শিশু দুটির বাবা মারা যাওয়ার পর তারা মা আছিয়া খাতুনের সঙ্গে বসবাস করত। আছিয়া খাতুন দিনমজুর হিসেবে বিভিন্ন বাড়িতে কাজ করেন। রোববার সকালে সন্তানদের বাড়িতে রেখে কাজে যান তিনি। সন্ধ্যায় কাজ শেষে ফিরে এসে সন্তানদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রাও তাদের সন্ধানে নেমে পড়েন।

রাতে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভাসতে দেখেন। পরে পুকুরে নেমে তল্লাশি চালিয়ে তলদেশ থেকে সাথীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

স্থানীয়দের ধারণা, পুকুরপাড়ে থাকা একটি আমগাছ থেকে আম পাড়তে গিয়ে তারা পানিতে পড়ে যেতে পারে।

চাকলাহাট ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক বলেন, “দুই শিশুর বাবা নেই। তাদের মা অনেক কষ্ট করে সন্তানদের লালন-পালন করছিলেন। কাজ থেকে ফিরে সন্তানদের খুঁজে না পেয়ে তিনি ভেঙে পড়েছেন। এই শোকের মুহূর্তে পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই।”

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com