বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা অভিযোগে জর্জরিত অধ্যক্ষের বদলি, লালমনিরহাট টিটিসিতে স্বস্তির আভাস ‎একই পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ, বাড়িছাড়া হয়ে মানবেতর জীবন রংপুরের তারাগঞ্জে প্রেম করে বিয়ে, বাবার বাড়িতে গিয়ে শিকলবন্দী কিশোরী কলেজে হাঁটুপানি, এবার পা তুলে দিলেন অনার্সের ফাইনাল পরীক্ষা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ বাড়াবাড়ি দেখলে বলতে ইচ্ছা করে ‘তোরা রাজাকার’: সংসদে স্বাস্থ্যমন্ত্রী বৃষ্টির কারণে চাহিদা কিছুটা কমলেও, এত তেল যাচ্ছে কোথায়?
তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা

স্টাফ রিপোর্টার :: রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে পাচারের সময় পার্বতীপুর থেকে আসা ৪০০ লিটার তেল জব্দ করেছে তারাগঞ্জ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধা ৬ টার দিকে অভিযান পরিচালনা করা হয়।


​স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে আসা বিপুল পরিমাণ তেল একটি অটোরিকশায় করে কিশোরগঞ্জ উপজেলার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। চলাচলের সময় স্থানীয়দের মনে সন্দেহ জাগলে তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

সংবাদের সত্যতা যাচাই করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

​ঘটনাস্থলে পৌঁছে ইউএনও মোনাব্বর হোসেন তেলের বৈধ কোনো কাগজপত্র না পাওয়ায় ৪০০ লিটার তেলসহ পাচারকারীকে আটক করেন।

তাৎক্ষণিকভাবে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া শুরু করেন।

​এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন,​জনসাধারণের সতর্কতায় আমরা দ্রুত পাচার হওয়া তেলের সন্ধান পাই। অবৈধভাবে তেল বা সরকারি কোনো মালামাল পাচার রোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com