বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে লালমনিরহাটে প্রতীকী শাট-ডাউন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে লালমনিরহাটে প্রতীকী শাট-ডাউন

লালমনিরহাট প্রতিনিধি: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে অন্তর্ভুক্তিকরণের প্রতিবাদে এবং ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে লালমনিরহাটে প্রতীকী শাট-ডাউন পালিত হয়েছে।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন-এর আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট সদর হাসপাতাল থেকে একটি মিছিল শুরু হয়ে লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউট প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক ইছাহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা, সদস্য মো. ইউসুফ আলী, সদস্য শাহিনুর বেগম ও সদস্য চামিলি বেগম।

বক্তারা বলেন, নার্সদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষায় ৮ দফা দাবী দ্রুত মেনে নিতে হবে। অন্যথায় আগামী ২ ডিসেম্বর থেকে সম্পূর্ণ রূপে কেন্দ্রীয় কর্মসূচির আলোচকে শাট-ডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com