বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বাবাকে দেখেনি নবজাতক কন্যা, ঈদের আগে মুক্তির অপেক্ষায় তিন সন্তানের বাবা নাছিম ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ ১৮ থেকে ২০ বছর ধরে কাজ করি, এই প্রথম একসঙ্গে ৯টি কবর খুঁড়লাম’ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা নিয়ে ব্লাস্টের সভা পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ত্রাণমন্ত্রীর ৬ ঘণ্টার আল্টিমেটাম রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
বিদেশি পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেফতার

বিদেশি পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) জেলা গোয়েন্দা শাখার একটি দল পটিয়া পৌরসভার ডাকবাংলা টু হাইদগাঁও বিওসি রোডে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও মো. সালাউদ্দিন (৩৬)। তাদের মধ্যে সাইদুল চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করের অনুসারী। সম্প্রতি সাইদুল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস কাবাডি উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় পটিয়া পৌরসভা এলাকার ডাকবাংলা টু ঈদগাঁ বিওসি রোডে পটিয়া থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুইজনের শরীর তল্লাশি করে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পুলিশকে জানায়, তারা অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্রটি বহন করছিলেন। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল (ডিবি ও শিল্পাঞ্চল) জানান, গ্রেফতার দুজন মোটরসাইকেলযোগে অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন। গোপনে তথ্যে ডিবির টিম মোটরসাইকেলটি আটকে দেয়। এরপর অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com