বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই ৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী ‎সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বুলু, সম্পাদক মিজান, সাংগঠনিক মামুন নির্বাচিত ‎
গাইবান্ধায় নিজ ঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাইবান্ধায় নিজ ঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতীকি লাশ ঘরের ছবি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে আব্দুল কাফি (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ৩–৪ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে । ওসি বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার সাপমারা এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কাফি মিয়ার বাড়িতে একাই থাকতেন। প্রতিবেশীরা ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্বজনরা জানান, বাড়িতে কেউ না থাকায় তিনি মারা গেলেও কেউ বুঝতে পারেনি। তারা মরদেহের ময়নাতদন্ত করাতে চান না। এ ঘটনায় মামলা করারও ইচ্ছে নেই।

তবে ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাবে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com