বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ বাড়াবাড়ি দেখলে বলতে ইচ্ছা করে ‘তোরা রাজাকার’: সংসদে স্বাস্থ্যমন্ত্রী বৃষ্টির কারণে চাহিদা কিছুটা কমলেও, এত তেল যাচ্ছে কোথায়? প্রথম নির্বাচনেই অভিনেতা বিজয়ের দলের বড় চমক ক্যারাম খেলা নিয়ে উত্তেজনা, জকসুর ক্রীড়া সম্পাদককে নারী শিক্ষার্থীর থাপ্পড় রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার তিন বান্ডিল খাতা সোনামনিরা কেমন আছো, নকল আর চলবে না: শিক্ষামন্ত্রী পবা দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন : আহবায়ক মোজাহার, সদস্য সচিব রবিউল কালবৈশাখী ও বজ্রসহ ভারী বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে সারা দেশ ‎লালমনিরহাটে মা’দক মা’মলায় ইউপি চেয়ারম্যানের কারাদ’ণ্ড ‎
ট্রাম্পকেই ‘মানসিক রোগী’ আখ্যা দিলেন গ্রেটা থুনবার্গ

ট্রাম্পকেই ‘মানসিক রোগী’ আখ্যা দিলেন গ্রেটা থুনবার্গ

অনলাইন ডেস্ক: ‘ঝামেলাবাজ’ আখ্যা দিয়ে ডাক্তার দেখানোর পরামর্শ দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চটলেন আলোচিত পরিবেশ ও মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। উল্টো ডোনাল্ড ট্রাম্পকেই ‘মানসিক রোগী’ হিসেবে অভিযুক্ত করেছেন সুইডিশ এই অ্যাক্টিভিস্ট।

মঙ্গলবার (৭ অক্টোবর) এক ইন্সটাগ্রাম পোস্টে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান গ্রেটা থুনবার্গ। এতে নিজ চরিত্র নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অতি-প্রশংসামূলক মন্তব্য আর মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের জন্য ব্যঙ্গ করে ধন্যবাদ জানান থুনবার্গ।

পোস্টে ট্রাম্পকে খোঁচা মেরে তার কাছ থেকে রাগ নিয়ন্ত্রণের জন্য পরামর্শ চান গ্রেটা থুনবার্গ। তিনি দাবি করেন, অতীত ট্র্যাক রেকর্ড দেখে বোঝা যায়, মার্কিন প্রেসিডেন্ট নিজেই রাগ নিয়ন্ত্রণের সমস্যায় ভুগছেন।

গাজা অভিমুখী ত্রাণবহর সুমুদ ফ্লোটিলায় যাত্রা, গ্রেপ্তার এবং পরে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প গ্রেটা থুনবার্গকে ‘রাগী’ ও ‘সমস্যা সৃষ্টিকারী’ বলে অভিহিত করেন এবং দাবি করেন, তার ‘রাগ নিয়ন্ত্রণের সমস্যা’ আছে।

এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরপরই ফেসবুকে প্রতিক্রিয়া জানান থুনবার্গ। ২২ বছর বয়সী এই কর্মী পোস্টে বলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তার চরিত্র নিয়ে ‘অতি-প্রশংসামূলক’ মন্তব্য শুনেছেন। সেই সঙ্গে তার মানসিক স্বাস্থ্য নিয়ে ট্রাম্পের উদ্বেগের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন।

তবে বক্তব্যের দ্বিতীয় অংশেই খোঁচা দেন থুনবার্গ। ট্রাম্পকে সরাসরি উদ্দেশ করে তিনি বলেন: ট্রাম্পের উদ্দেশে বলছি— তথাকথিত এই “অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সমস্যা” মোকাবিলার জন্য আপনার কাছে যদি কোনো সুপারিশ থাকে, তবে আমি তা বিনয়ের সঙ্গে গ্রহণ করব। কারণ, (এ ব্যাপারে) আপনার দুর্দান্ত ট্র্যাক রেকর্ড দেখেই বোঝা যায়—আপনি নিজেও সম্ভবত একই সমস্যায় ভুগছেন!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com