বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক, আছেন ষাটোর্ধ্ব ২ জনও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিলেন সন্তানেরা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া, সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর, তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান
লালমনিরহাটের ৩ সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইনের চেষ্টা আটক ৩।

লালমনিরহাটের ৩ সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইনের চেষ্টা আটক ৩।

নিজস্ব প্রতিবেদক:: লালমনিরহাটের দুটি উপজেলার তিনটি সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৪ জুন) ভোর থেকে এই চেষ্টা চালানো হয়। এই ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে বিএসএফ তিনজনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেয়। সকালে গ্রামবাসীরা তাদের দেখতে পেয়ে আটক করে প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জানিয়েছে, আটককৃতরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করলেও তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।


একই উপজেলার পূর্ব সারডুবি সীমান্তে আরও তিনজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে সেখানে বিজিবি ও গ্রামবাসীর সম্মিলিত প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সীমান্তে নজরদারি বাড়িয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com