বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাড়িতে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ চাইতে গিয়ে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ, উল্টো মামলা সাভারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ লালমনিরহাটে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার বরগুনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার পঞ্চগড়ে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ৪ মাসের অন্তঃসত্ত্বা মাদকের নেশায় পশু’তে রূপ, মস্তিষ্কে ঘটে বড় ধরনের পরিবর্তন অনলাইন-অফলাইনে জালনোট বিক্রি, ঈদ ঘিরে বেপরোয়া মৌসুমি অপরাধীরা কথায় জিরো টলারেন্স, বাস্তবে নেই, ভয়ংকর অপরাধের পেছনে মাদকাসক্তি
পঞ্চগড়ে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা

পঞ্চগড়ে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে অভিযান চালিয়ে নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন ও সিরিঞ্জসহ তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার চৌরঙ্গী মোড় ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসসংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম অভিযানে অংশ নেয়।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে তিন অ্যাম্পুল নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন ও তিনটি সিরিঞ্জ উদ্ধার করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন— রাজনগর গ্রামের মো. বাধন (৩০), সিংপাড়া গ্রামের মো. মানিক মিয়া (৩০) এবং ভাবরডাঙ্গা গ্রামের মো. মোসারুল (৫০)। তারা সবাই পঞ্চগড় সদর থানার বাসিন্দা।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com