বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
আজানের আগ মুহূর্তে মসজিদের কক্ষে মিললো ইমামের মরদেহ

আজানের আগ মুহূর্তে মসজিদের কক্ষে মিললো ইমামের মরদেহ

ডেস্ক রিপোর্ট :: কক্সবাজারের চকরিয়ায় মসজিদের একটি কক্ষ থেকে মোহাম্মদ ইদ্রিস (৪৫) নামের এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদ সংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

মাওলানা মোহাম্মদ ইদ্রিস খুটাখালী পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ফজরের নামাজের আগে মসজিদ সংলগ্ন থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইমাম মোহাম্মদ ইদ্রিসকে ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি উঠেছে।

দীর্ঘদিন ধরে গ্রামের মসজিদে ইমামতি করে আসা মাওলানা ইদ্রিসের এমন মৃত্যুকে মর্মান্তিক ও রহস্যজনক বলে মন্তব্য করেছেন খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আজিম।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেনের বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। কারণ তার থাকার কক্ষটি ভেতর থেকে বন্ধ করা ছিলো। আর সে কক্ষে বাইরে থেকে ঢোকার কোন আলামত পায়নি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com