বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
স্কুলে ফিরছে বেত্রাঘাত, শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ আজ বিশ্ব গাধা দিবস, অবহেলিত প্রাণীটিকে ঘিরে কেন এই বিশেষ দিন? সীমান্তে বিজিবির কড়া অভিযান : ৩০ লাখ টাকার ভারতীয় প্যান্ট জব্দ কলেজে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা সুন্দরগঞ্জে কেল্লার স্বপ্ন গোল্লায়, ৮ কোটি টাকার প্রকল্পে মরিচা ধরা কলাম বদরগঞ্জে বিয়ের আশ্বাসে যুবতীকে ধর্ষনে অভিযোগে বুলু মিয়া নামে এক যুবক আটক কুড়িগ্রামে তেঁতুল গাছের মগডাল থেকে নিখোঁজ নারী উদ্ধার গোনাহ থেকে বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করলেন মাদানী নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার আদিতমারীতে ত্রাণের টিন বিতরণ নিয়ে অপপ্রচার: প্রকৃত সত্য উন্মোচিত ‎
সীমান্তে বিজিবির কড়া অভিযান : ৩০ লাখ টাকার ভারতীয় প্যান্ট জব্দ

সীমান্তে বিজিবির কড়া অভিযান : ৩০ লাখ টাকার ভারতীয় প্যান্ট জব্দ

মাহবুবুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি।। কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। চলমান চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের কাপড় জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে ভারতীয় প্যান্ট পিসের একটি বড় চালান বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (০৭ মে) সকাল ৭টার দিকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ঘাঘলা বাজার এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করে বিজিবি।

অভিযান চলাকালে ব্যাটারি চালিত একটি অটোভ্যানকে সন্দেহ হলে বিজিবি সদস্যরা থামার সংকেত দেয়। এ সময় ভ্যানচালক ও সঙ্গে থাকা ব্যক্তিরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১,৫০০ মিটার ভারতীয় প্যান্ট পিস জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, জব্দকৃত কাপড়ের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com