বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মরুভূমির হাত থেকে দেশকে রক্ষায় খাল খনন ও নদীভাঙন এলাকায় মানুষের পাশে থাকার উদ্যোগ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্কুল ফিডিংয়ের দুধ চুরি, ছাত্রদল নেতা বহিষ্কার দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার ভোটকেন্দ্র নিয়ে বিরোধ, সাদুল্লাপুরে দুই গ্রামের মুখোমুখি অবস্থান কাশিমপুরের হাতিমারা কলেজে বাউবি এইচ.এস.সি. প্রোগ্রামের বই বিতরণ, ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত। লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা
গাইবান্ধায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ,হাসপাতালে কাতরাচ্ছে শিশুকন্যা

গাইবান্ধায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ,হাসপাতালে কাতরাচ্ছে শিশুকন্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার শিশুটি গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এঘটনায় রিফাত (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন রোববার রাতে এই মামলা করেন ভুক্তভোগী শিশুটির বাবা। এর আগে ৪ এপ্রিল সন্ধ্যায় উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রিফাত ওই এলাকার আজাদুল মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিশুটি গাভীর দুধ আনার জন্য তাদের পাশের বাড়িতে যায়। দুধ নিয়ে ফেরার পথে মুখ চেপে ধরে নিয়ে বাঁশঝাড়ে ধর্ষণ করে অভিযুক্ত রিফাত। এক পর্যায়ে মেয়েটির আত্ম চিৎকারে স্থানীয়রা টের পেলে রিফাত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ারে আলম খান বলেন, ধর্ষণের শিকার শিশুটি গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে। আমরা আসামিকে ধরার চেষ্টা করছি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com