বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

খাজা রাশেদ,লালমনিরহাট।। আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে দুঃখে সঙ্গ দিয়েছি সবসময়। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে, পরিকল্পিতভাবে জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে। সেই সঙ্গে হয়েছে মিথ্যা মামলা,গ্রেফতার ও হয়রানি।
‎
‎ সেই দমন-পীড়নের শিকার হয়েছে সাধারণ জনগণও। মানুষ ন্যায়বিচার, ভোটাধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত ছিল।
‎
‎১৮ লালমনিরহাট-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড.আবু তাহের স্থানীয় সাংবাদিকদের সাথে এক  মতবিনিময় সভায় এসব কথা বলেন।
‎
‎শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২.৩০ মিনিটে  বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার শাখার আয়োজনে জেলা জামায়াত কার্যালয়ের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
‎
‎এ সময়ে এ্যাড.আবু তাহের আরো বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। আমি এ আসন থেকে নির্বাচিত হলে সদর হাসপাতাল, মোগলহাট স্থলবন্দর, বিমান বন্দর সহ হাজার হাজার বেকার যুবক-যুবতীর দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখব। এখন সময় এসেছে বাংলাদেশকে একটি ন্যায়-ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্রে পরিণত করার। সে জন্য আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
‎মানুষের মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। তাই সকল শ্রেণি-পেশার মানুষকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার পাশাপাশি গণভোটে অংশগ্রহণ করে হ্যাঁ ভোটকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
‎
‎উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, পৌর আমীর মাওলানা মোঃ জয়নাল আবেদীন, ইসলামি ছাত্র শিবিরের অফিস সম্পাদক হাফেজ মুহসিন আল কারমীসহ জেলা ও উপজেলা জামায়াত নেতৃকর্মী প্রমূখ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com