বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
সবার কাছে ক্ষমা চেয়ে ফেসবুক পোস্ট নাসীরুদ্দিন পাটোয়ারীর সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ বারবার ফেলের তালিকায় আমি, তবুও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের অভিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত পঞ্চগড়ে ভাইরাল পকেটমার কাণ্ডে প্রধান অভিযুক্ত গ্রেফতার, টাকা উদ্ধার ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
লালমনিরহাটে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক- দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক- দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে লোড-আনলোড লেবার ইউনিয়ন শ্রমিক নেতৃবৃন্দের উদ্যোগে আপসহীন নেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশরত্ন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মহেন্দ্রনগর বাজারের খান মার্কেট এলাকায় এ শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর উপজেলার লোড-আনলোড শ্রমিক দলের সভাপতি মোঃ জাহিদ হাসান।

শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে সভাপতি জাহিদ হাসান বলেন, “দেশরত্ন বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকারের প্রতীক। তার নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র ফিরে পেয়েছে।

আজ তার মৃত্যুতে জাতি এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।” সদর উপজেলা লোড-আনলোড লেবার ইউনিয়নের সম্পাদক আশরাফুল ইসলাম (সাদা) বলেন,
“শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার আদর্শ আমাদের শ্রমিক আন্দোলনে প্রেরণা জোগাবে।”
অর্থ সম্পাদক হামিদুল ইসলাম তার বক্তব্যে বলেন,
“এই নেত্রীর সাহসী নেতৃত্ব ছাড়া আজকের বাংলাদেশ কল্পনা করা যায় না। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।”

উপদেষ্টা মোঃ জুয়েল রানা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা লোড-আনলোড লেবার ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বাবলু বলেন,
“বেগম খালেদা জিয়া আজীবন আপসহীনভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় কাজ করে গেছেন। শ্রমিক সমাজ তার এই অবদান কখনো ভুলবে না।”

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ মনসুর আলী খানসহ সদর উপজেলা ও জেলা পর্যায়ের লোড-আনলোড লেবার ইউনিয়নের নেতাকর্মীরা।
শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com