বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে,বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে,বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল

খাজা রাশেদ,লালমনিরহাট::বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় লালমনিরহাটে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎


‎শুক্রবার (২ জানুয়ারী) বিকেলে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়স্থ হামার বাড়িতে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে,
‎জেলা বিএনপি সহ-সভাপতি এ্যাড. ফজলুল হক সরকারের সভাপতিত্বে এ শোকসভা ও দোয়া মাহফিলে, প্রধান অতিথি ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
‎
‎
‎বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র  চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনা করে স্মৃতিচারণ করে।


‎শোকসভার আলোচনায় বক্তব্য রাখেন-
‎জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক,পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন,জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান ভিপি আনিছ,জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি ফজলার রহমান বুলু,জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, লালমনিরহাট জেলা ওলামা দলের সদস্য সচিব মফিজুল ইসলাম মিন্টু, জেলা শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক বাবলু, জেলা মহিলা দলের সভাপতি এ্যাড.জিন্নাত ফেরদৌস আরা রোজী,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সাত্তার প্রমুখ। জেলা বিএনপি,অঙ্গ ও  সহযোগী সংগঠনের নেতৃকর্মীবৃন্দরা এ সময়ে উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com