বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন সুন্দরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পঞ্চগড়ে জামা দেখানোর কথা বলে জোরপূর্বক ১১ বছরের শিশুকে ধর্ষণ ; আসামী ধরা না পরায় ক্ষোভে ফুসছে মানুষ  কৃষি খাতে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস” লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর, ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম’রদেহ উদ্ধার ‎ ২৫ বছর পর্যন্ত ফুটবলই খেলেননি, স্পেনকে রুখে দেওয়া কে এই গোলরক্ষক? গোলের দেখা পেল না স্পেন, হট ফেভারিট স্পেনকে রুখে দিল পুচকে কেপ ভার্দে প্রাইভেট পড়তে বেরিয়ে রাঙামাটিতে স্কুলছাত্রী নিখোঁজ হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি , এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায় বৈধ চিকিৎসক না হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম
বিজয়নগরে মদপানে ২ জনের মৃত্যু ও আহত ৩

বিজয়নগরে মদপানে ২ জনের মৃত্যু ও আহত ৩

নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজয় দশমীর রাতে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে শুক্রবার রাতে ২ জনের মৃত্যু হয়েছে, এছাড়া আরো ৩ জন অসুস্থ হয়ে পরলে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলো বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের সুধাংশু ছেলে সৌরভ দাস (২০) মৃত কুকিল মালাকাল ছেলে শ্রীনির্বাস মালাকার (৭০)।

আহত ৩ জন হলো, একেই গ্রামের জিতেন্দ্র সুমন মামলাকার, অজিত মালাকার, জন্টু মালাকার। তারা ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শ্রীনির্বাস মালাকার এর ছেলে এডভোকেট রঞ্জিত মালাকার দাবী করেন, তাহার বাবা বয়স্ক ব্যক্তি। বিভিন্ন রোগে আক্রান্ত ছিলো। তাই হঠাৎ অসুস্থ হলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, দুর্গা পুজোর বিজয়া দশমীতে হয়তো মাদক সেবনের কারনে দুইজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছে। আমরা ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো প্রস্তুতি নিচ্ছি। প্রতিবেদনের পরে বিস্তারিত বলা যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com