বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় জলবায়ু সহনশীল পানি ও স্যানিটেশন প্রকল্পের যাত্রা শুরু গাইবান্ধা নিয়ে রংপুর-বগুড়ার টানাটানি, রংপুরের শিকড় ছাড়তে নারাজ গাইবান্ধা বিদ্যালয়ের কমনরুমে সিসিটিভি ক্যামেরা, ক্ষুব্ধ ছাত্রীরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা পঞ্চগড়ে ফেসবুক পোস্টে সাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন হুইলচেয়ার তুলে দিলেন ইউএনও লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ মামলায় ৩ জনের যাবজ্জীবন শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল চরফ্যাশনে পানিতে ডুবে মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব
কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক::কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদলতের বিচারক কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মিজানুর রহমান সরকার।

শাস্তি পাওয়া নাজমুল হোসেন (২৭) উপজেলার পূর্ব রামখানা কাশিয়াবাড়ি গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে পিপি মিজানুর রহমান বলেন, “২০২০ সালের ২১ জুন সকালে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। সেখান থেকে নাজমুল শিশুটিকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন।”

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নাগেশ্বরী থানায় নাজমুলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেন বলে জানান তিনি।১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আদালত আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com