বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ
গলায় ম্যাজিক বল আটকে প্রাণ গেলো ১১ মাসের শিশুর

গলায় ম্যাজিক বল আটকে প্রাণ গেলো ১১ মাসের শিশুর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারগঞ্জ, জামালপুর

অনলাইন ডেস্ক:: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারগঞ্জ, জামালপুর জামালপুরের মাদারগঞ্জে গলায় ম্যাজিক বল আটকে ইরামনি (১১ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ইরামনি ওই এলাকার ইব্রাহিম হোসেন ঘুষুর মেয়ে। হঠাৎ ঘটে যাওয়া এ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনরা জানায়, সকালে খেলতে খেলতে সবার অগোচরে একটি ছোট আকৃতির ম্যাজিক বল মুখে দেয় ইরামনি। মুহূর্তেই বলটি শ্বাসনালিতে আটকে যায়। এতে শিশুটি শ্বাসকষ্টে ছটফট করতে থাকে। বিষয়টি নজরে আসার পরপরই পরিবারের সদস্যরা দ্রুত তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সক্ষমতা না থাকায় চিকিৎসকরা বলটি বের করতে ব্যর্থ হন। শিশুটি তখনও জীবিত ছিল। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সালেহ মাহাদী শিশুটিকে অক্সিজেন দেয়ার পাশাপাশি দ্রুত জামালপুর সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। কিন্তু পথেই শিশুটির মৃত্যু হয়।


নিহত শিশুর চাচা রাসেল মিয়া জানান, আমার ভাতিজি খেলার সময় হঠাৎ মুখে ম্যাজিক বল দেয়। অল্প সময়ের মধ্যেই শ্বাস কষ্ট শুরু হয়। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররা বলটি বের করতে পারেননি। পরে জামালপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালেহ মাহাদী জানান, শিশুটি প্রায় মৃত অবস্থায় আমাদের কাছে আনা হয়েছিল। তার শ্বাসনালিতে বল আটকে থাকায় দ্রুত ব্যবস্থা নেয়া জরুরি ছিল। আমাদের কাছে উন্নত যন্ত্রপাতি না থাকায় বের করা সম্ভব হয়নি। তাই দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মারা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com