বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ বারবার ফেলের তালিকায় আমি, তবুও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের অভিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত পঞ্চগড়ে ভাইরাল পকেটমার কাণ্ডে প্রধান অভিযুক্ত গ্রেফতার, টাকা উদ্ধার ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি চাঁদপুরে গ্যাস লিকেজের আগুন, পুড়ল পুলিশের গাড়ি ও অটোরিকশা ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার ভারত থেকে এলো ১৬ টন চাল
বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান: ড. ইউনূসের সফর প্রসঙ্গে রনি

বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান: ড. ইউনূসের সফর প্রসঙ্গে রনি

স্টাফ রিপোর্টার:: ‘বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, তো এইবার পেয়েছি তোমায়।’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর নিয়ে এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘ড. ইউনূস গত ১০ মাসে ১১ বার বিদেশে ভ্রমণ করলেন। প্রতিবারই তিনি শুধু মানুষকে ডাব্বা খাইয়েছেন।

এখানে ওটা করেছেন, ওখানে ওটা করেছেন। তুরস্ক হাসপাতাল করে দিবে, চায়না হাসপাতাল করে দিবে, তারপরে শেষে পাকিস্তান এটা করে দিবে, ওটা করে দিবে নানা রকম গল্প গুজব করে গত ১০ মাসে তার ১১টি ভ্রমণকে জায়েজ করার জন্য তিনি অনেক কিছু করেছেন। কিন্তু এইবার প্রকৃতি তাকে এমন একটা শিক্ষা দিয়েছে, এইবার তিনি কোনো গল্প ঝাড়তে পারবেন না।’

তিনি বলেন, ‘সর্বশেষ যেটা সবাই বলাবলি করছে, বিএনপির যারা লোকজন তারা তো অবশ্যই বলছেন যে, ড. মোহাম্মদ ইউনূস যদি শেষ পর্যন্ত তারেক রহমানের দ্বারস্থ না হতেন এবং তারেক রহমানের সঙ্গে দেখা করে তিনি নিজের ইজ্জত বাঁচিয়েছেন।

তারেক রহমান যদি দয়াশীল না হয়ে রুঢ় হতেন এবং তার সঙ্গে দেখা না করতেন, তাদের বৈঠক যদি না হতো, তাহলে ড. মোহাম্মদ ইউনূসের না জানি কি হতো।’

‘এই যে দেখুন একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি কিনা আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের সবার নিকট কাঙ্খিত পুরুষ ছিলেন; এই গত ১০ মাসের বিরূপ পরিবেশ বিরূপ আবহাওয়া, বিরূপ কর্মকাণ্ড বিরূপ মন্তব্য, বিরূপ বডি ল্যাঙ্গুয়েজ এবং বিরূপ পরিস্থিতির কবলে পড়ে কতটা অসহায়, কতটা দুর্বল হয়ে পড়েছেন যে আমরা এখন সেই মানুষকে নিয়ে কি ধরনের কথাবার্তা বলছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com