বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ
কেনা হলো না বিয়ের কাপড়, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর

কেনা হলো না বিয়ের কাপড়, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর

কক্সবাজার প্রতিনিধি: বিয়ের কেনাকাটা করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কক্সবাজার সরকারী কলেজের ছাত্রী রিমঝিম বড়ুয়ার। আগামী ৫ জুলাই বিয়ের পিড়িতে বসার কথা ছিলো তার।

১৬ জুন সোমবার সকালে ৮ টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও ক্যাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাঁধে, এতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের খরুলিয়া দক্ষিণ পাতলী গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে হাবিব উল্লাহ (৫৫), হাবিব উল্লাহর ছেলে মাদ্রাসা ছাত্র রিয়াদ (১১), রামুর রিমঝিম বড়ুয়া ঘটনাস্থলে প্রাণ হারান এবং আরো ২০ জন আহত হন।

নিহত রিমঝিম বড়ুয়া (২১) রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল গ্রামের হিমাংসু বড়ুয়ার কন্যা। চার ভাই বোনের মধ্যে সে ৩য়। চলতি বছর সরকারী কলেজ থেকে স্নাতক ফাইনাল পরীক্ষার্থী।

রাজার কুল ইউনিয়নের সাবেক মেম্বার রিটন বড়ুয়া জানান রিমঝিম বড়ুয়ার সাথে পটিয়া উপজেলার ভান্ডার গাও এর সানি বড়ুয়ার বিয়ের কথা পাকা পোক্ত হয়েছে। আগামী ৫ জুলাই বিয়ের দিন ধার্য হয়েছে। বিয়ের কেনা কাটার জন্য সে চট্রগ্রামে যাচ্ছিলেন। বিয়ের আগ মুহূর্তে সড়ক দুর্ঘটনায় তাকে যেতে হলো অন্তিম যাত্রায়।

রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ বলেন চট্রগ্রাম -কক্সবাজার সড়কটি ৬ লেনে উন্নীত না করায় এই সড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com