বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের, আহত ২ জলঢাকায় ট্রাক চাপায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু লালমনিরহাটের পাটগ্রামে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ প্রাক্তনের লালমনিরহাট বিমানবন্দর, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ শুরু করবে : মন্ত্রী আসাদুল হাবিব দুলু হাজারের বেশি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রীর বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী নেতা জেল হাজতে রংপুরে সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন মখদুমীর ওপর সন্ত্রাসী হামলা পঞ্চগড়ে -এ স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক জানুয়ারি মাসে ৫৫২ সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত
কু‌ড়িগ্রা‌মের পাঁচ উপজেলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

কু‌ড়িগ্রা‌মের পাঁচ উপজেলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: প্রতি বছ‌রের ন্যায় সৌদি আরব ও মধ্যপ্রাচ্য দেশের সঙ্গে মিল রেখে কু‌ড়িগ্রা‌মের ফুলবা‌ড়ী, ভূরুঙ্গামারী, রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার বি‌ভিন্ন গ্রা‌মে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়ে‌ছে। শুক্রবার (৬ জুন) সকাল সা‌ড়ে ৬টা থে‌কে সা‌ড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত ঈদের জামায়া‌তে নামাজ আদায় ক‌রেন মুসল্লীরা।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, চিলমারী উপ‌জেলাধীর ঢুষমারা থানার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর গ্রামের দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ৬০-৬৫ জন পুরুষ ও ১১০-১২০ জন মহিলা ঈদের নামাজ আদায় করেন। জামায়াতে ইমামতি করেন হাফেজ মো. আবু সাঈদ।

রৌমারী থানাধীন শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাও. হিজবুল্লাহ। জামায়াতে ৮৭ জন পুরুষ ও ১৫ জন মহিলা ঈদের নামাজ আদায় করেন।

এদিন রাজিবপুর উপ‌জেলার রাজিবপুর ইউনিয়নে করাতিপাড়া মদিনাতুল উলুম মডেল মাদরাসার মাঠে মাও. আব্দুল হাকিমের ইমামতিত্বে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়। জামায়াতে ৭০-৮০ নারী-পুরুষ নামাজ আদায় করেন।

ফুলবাড়ী উপ‌জেলার ফুলবাড়ী ইউনিয়নের জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলার ২০ গ্রামের প্রায় ৭০-৮০ জন লোক ঈদের নামাজ আদায় ক‌রেন। নামাজে ইমামতি ক‌রেন মাও. আমিনুল ইসলাম। এছাড়া সৌদি আরব ও মধ্যপ্রাচ্য দেশের স‌ঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়ে‌ছে ভূরুঙ্গামারী উপ‌জেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকডাঙা ও ছিট পাইকের ছড়া গ্রা‌মে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com