ডেস্ক রিপোর্ট :: ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় ‘ফকির কমিটি’। এ নিয়ম অমান্য করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দিয়েছেন কমিটির সভাপতি।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও ছবিতে দেখা যায়, হুইলচেয়ারে বসে মাইকিংয়ের মাধ্যমে এ ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না।

এ ঘোষণাকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা। কেউ বিষয়টিকে বাজারের শৃঙ্খলা রক্ষার উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অনেকে প্রশ্ন তুলছেন, জরিমানা বা কারাদণ্ড দেওয়ার আইনগত ক্ষমতা কোনো স্থানীয় কমিটির রয়েছে কি না।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন।
Leave a Reply