বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ
লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর

লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর

খাজা রাশেদ, লালমনিরহাট।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতাধীন ৫৯১টি মুস্তাহিক পরিবারের মাঝে ৮৮ লক্ষ ৬৫ হাজার টাকার যাকাত তহবিল হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) ও গিভিং গ্রেস ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে এ তহবিল হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ইসলামিক ইনস্টিটিউট অব সোশ্যাল ফাইন্যান্সের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে, প্রধান অতিথি (কি-নোট স্পিকার) সিজেডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। বিশেষ অতিথি গিভিং গ্রেস ফাউন্ডেশনের ট্রাস্টি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস।

এছাড়াও বক্তব্য রাখেন মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, দক্ষিণ বালাপাড়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আখতারুজ্জামান, জীবিকা উন্নয়ন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এনামুল হক ও লালমনিরহাটের আদিতমারী উপজেলা প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে গিভিং গ্রেস ফাউন্ডেশনের ট্রাস্টি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন বলেন, সিজেডএম ২০০৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৮ লাখ মানুষকে বিভিন্ন সেবা প্রদান করে আসছে। ২০২৫ সালে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৫ বছর মেয়াদি প্রকল্পে, ২২টি তৃণমূল সংগঠনের মাধ্যমে ৬০০টি উপকারভোগী পরিবারের সদস্য সংখ্যা ২,৬০৪ জন। প্রথমে ৫৯১টি পরিবারের মাঝে ৮৮ লক্ষ ৬৫ হাজার টাকার তহবিল হস্তান্তর করা হয়। পরবর্তীতে দ্বিতীয় তহবিল হস্তান্তরের মাধ্যমে ৮৬ লক্ষ ৯০ হাজার টাকা প্রদান করা হবে। অর্থাৎ, দুই ধাপে মোট ১ কোটি ৭৫ লক্ষ ৫৫ হাজার টাকা তহবিল হস্তান্তর করা হবে। এই জীবিকা উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ বছর মেয়াদে ৬০০টি পরিবারের জন্য মোট ৪ কোটি ৬০ লক্ষ ৩১ হাজার ৮০০ টাকা ব্যয় করা হবে।

প্রধান অতিথি (কি-নোট স্পিকার) সিজেডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, সিজেডএম এ পর্যন্ত দেশের ২৯টি জেলার ৪৬টি উপজেলায় ৭৫টি জীবিকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। যার আওতায় ৩৫,২৭৬টি পরিবারের মোট ১,৫০,৮৮৯ জন সদস্য উপকৃত হয়েছেন। সমাপ্ত প্রকল্পগুলোর মূল্যায়ন অনুযায়ী, সুবিধাভোগী পরিবারের গড় মাসিক আয় ৮,৭০৪ টাকা থেকে বেড়ে ২৮,৬২৫ টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ ২২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং প্রায় ৩০ শতাংশ পরিবার দারিদ্র্যসীমা অতিক্রম করে যাকাতদাতায় রূপান্তরিত হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com