বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রাজারহাটে এসএসসি ২০০৫ ব্যাচের পুর্ণমিলনী ডিএনএ রিপোর্টে আসামি সোহেলের বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি: আইনজীবী পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন পদত্যাগ করলেন বিএনপি সরকারের মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা, নিজেকে নির্দোষ দাবি করলেন সেই সোহেল গাজীপুরের কাশিমপুরে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে পরে নিখোঁজ ১ জন কুড়িগ্রামে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার আদিতমারীতে দুলাভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রা’ণ গেল শ্যালিকার ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প চারটি পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন, নিঃস্ব চাষি
পদত্যাগ করলেন বিএনপি সরকারের মন্ত্রী দীপেন দেওয়ান

পদত্যাগ করলেন বিএনপি সরকারের মন্ত্রী দীপেন দেওয়ান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) ডেইলি ক্যাম্পাসকে এর সত্যতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। শারীরিক অসুস্থতার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বিএনপির মনোনয়নে পার্বত্য রাঙামাটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান। রাঙামাটি আসনে প্রাপ্ত ভোটের ফলাফলে সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হন তিনি। এরপর তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

২১৩টি কেন্দ্রে দীপেন ভোট পেয়েছিলেন ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পান ৩০ হাজার ৯৯২টি ভোট।

১৯৬৩ সালের ৮ জুন রাঙ্গামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন দীপেন। তার বাবা সুবিমল দেওয়ান জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com