বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প চারটি পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন, নিঃস্ব চাষি হারানো ঐতিহ্যের খোঁজে সুন্দরগঞ্জে ব্যতিক্রমী ঈদ উৎসব ব্রাজিল ভক্তদের মোটর র‍্যালিতে আর্জেন্টিনা ভক্তদের 7UP বিতরণ গাইবান্ধায় চামড়ার বাজারে ধস, শত শত চামড়া ফেলে গেলেন ব্যবসায়ীরা কালিয়াকৈরে “ঈদের তিন দিন পার হলেও মহাসড়ক থেকে অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচের পূর্ণমিলনী ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে পিস্তল গুলি প্রাইভেটকার সহ গ্রেফতার ১ জন কোরবানির মাংস পেয়ে তৃপ্তির হাসি,বেটি-জামাইয়োক নিয়ে তৃপ্তি করে গোশতো-ভাত খামো সন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী, বাবা কে?
চারটি পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন, নিঃস্ব চাষি

চারটি পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন, নিঃস্ব চাষি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংহদিয়া এলাকায় এক মাছচাষির চারটি পুকুরে কীটনাশক প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংহদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালী থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী মৎস্যজীবি।

জানা গেছে, সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংহদিয়া গ্রামের বাসিন্দা অনিমেষ সরকার নিজ গ্রাম সহ বিভিন্ন এলাকায় পুকুর লিজ নিয়ে মাছের চাষাবাদ করে আসছেন।

বৃহস্পতিবার রাতে দূর্বৃত্তরা চারটি পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে গিয়ে দেখতে পান পুকুরের মাছ গুলো মরে পানিতে ভেসে উঠে রয়েছে। রুই, কাতল, টেংরা সহ বিভিন্ন জাতের মাছ ছিল সেখানে। চারটি পুকুরের মাছই মরে ভেসে ওঠে।

মৎস্যজীবি অনিমেষ সরকার বলেন, ধার দেনা করে অন্যর কাছ থেকে পুকুর লিজ নিয়ে আমি মাছ চাষাবাদ করি। আমি নিঃস্ব হয়ে গেছি। চারটি পুকুরে প্রায় ৬০ লাখ টাকার মাছ মরে গেছে। আমার এধরনের ক্ষতি যারা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাই পুলিশের প্রতি।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহমুদুল হাসান জানান, পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার বিষয়ে অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com