বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মরুভূমির হাত থেকে দেশকে রক্ষায় খাল খনন ও নদীভাঙন এলাকায় মানুষের পাশে থাকার উদ্যোগ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্কুল ফিডিংয়ের দুধ চুরি, ছাত্রদল নেতা বহিষ্কার দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার ভোটকেন্দ্র নিয়ে বিরোধ, সাদুল্লাপুরে দুই গ্রামের মুখোমুখি অবস্থান কাশিমপুরের হাতিমারা কলেজে বাউবি এইচ.এস.সি. প্রোগ্রামের বই বিতরণ, ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত। লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’
সুন্দরগঞ্জে কলা খাওয়ার লোভ দেখিয়ে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

সুন্দরগঞ্জে কলা খাওয়ার লোভ দেখিয়ে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে কলার লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্ত সাইফুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সাইফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। সাইফুল দুই সন্তানের জনক বলে জানা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ। এর আগে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল দুপুরে শিশুটির পরিবারের সদস্যরা জোহরের নামাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি প্রতিবেশী সাইফুল ইসলামের বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকার সুযোগে কলা দেওয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় সাইফুল। এ সময় পরিবারের লোকজন শিশুটিকে ডাক দেয়। ডাক শুনে শিশুটিকে ছেড়ে দেয় এবং তার হাতে আবারও কলা দিয়ে বলে বিষয়টি যেন সে কাউকে না জানায়। পরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করেন।

ঘটনাটি জানাজানি হওয়ায় শিশুটির পরিবারকে মামলা না করার জন্য বিভিন্ন রকমের বাধা ও ভয়ভীতি দেখায় সাইফুল। সেই সঙ্গে বিষয়টি মীমাংসা করার জন্য দেনদরবারসহ কালক্ষেপণ করাতে থাকে। একপর্যায়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে রাতেই সাইফুলকে গ্রেফতার করে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, মামলা হলে সাইফুলকে রাতেই গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com