বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার।
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর: গাজীপুরের মহানগরীরর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর আমবাগ বাবুর্চির মোড় এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।।

পরে খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে তাদের সহায়তায় আরও দুটি ইউনিট গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিস থেকে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার ও বশি সময় চেষ্টার পরে সকাল সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের ইউনিট।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, আমাদের মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

স্থানীয় সূত্রে ও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে।

এলাকাবাসীদের তথ্য সূত্রে জানাযায় , ঝুটের গোডাউনটিতে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সহায়তা করেন আগুন নিয়ন্ত্রণে আনতে। প্রাথমিকভাবে কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com