বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টালবাহানা করছে সরকার : মাহামুদুল ইসলাম

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টালবাহানা করছে সরকার : মাহামুদুল ইসলাম

রাশেদুল ইসলাম রাশেদ, স্টাফ রিপোর্টার: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের টালবাহানার তীব্র সমালোচনা করেছেন গাইবান্ধা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহামুদুল ইসলাম প্রমাণিক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনার ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত সরকার এ প্রকল্পের কাজ শুরু করেনি। এতে নদীভাঙন, চর জেগে ওঠা আর পানির সংকটে তিস্তাপাড়ের মানুষ এখন জীবনের চরম ঝুঁকিতে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাওলানা ভাসানী সেতু পয়েন্টে তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে এক গণসমাবেশে মাহামুদুল এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশেক আলী বিএসসি, মুছা কালিমুল্লাহ, মতিয়ার পারভেজ, আসাদুজ্জামান খন্দকার মাসুদ, আবু তাহের আলম, এফ আই জাহাঙ্গীর মন্ডল, শাহাদাৎ হোসেন সেলিম, আব্দুল লতিফ বাবলু প্রমূখ।

 

মাহামুদুল ইসলাম আরও বলেন, “তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার জনগণকে ধোঁকা দিচ্ছে। তিস্তাপাড়ের মানুষ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। অবিলম্বে প্রকল্পের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

এর আগে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সুন্দরগঞ্জ শাখার উদ্যোগে মাওলানা ভাসানী সেতু পয়েন্ট থেকে এক বিশাল গণমিছিল বের হয়। রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার তিস্তাপাড়ের মানুষ অংশ নেন।

 

আয়োজকরা বলেন, তিস্তা নদীর ভাঙন রোধ, নদী পুনরুদ্ধার, কৃষি ও জীবিকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতেই এ আন্দোলন।

তারা আরও বলেন,তিস্তাপাড়ের মানুষ এখন শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপ চায়। “এই সরকারের মেয়াদেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। দাবির পূর্ণ সমাধান না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা।”

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com