বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা নিয়ে ব্লাস্টের সভা পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ত্রাণমন্ত্রীর ৬ ঘণ্টার আল্টিমেটাম রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত উপদেষ্টা হওয়ার কালে দোসর ভালো লাগে, এখন লাগে না’ মাদারীপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর–কনেসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন:স্বরাষ্ট্রমন্ত্রী চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ
সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার লালমনিরহাটের ৩ সাংবাদিক!

সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার লালমনিরহাটের ৩ সাংবাদিক!

আশরাফুল হক, লালমনিরহাট।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে একটি বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে মারধর করা হয়েছে তিন সাংবাদিককে।

শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দিকে সাপ্টিবাড়ী বাজার এলাকায় এঘটনা ঘটে।

 

আরো পড়ুন: লালমনিরহাটের শিবরাম স্কুলের বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য!

 

ওই এলাকার হাফেজ আলীর ছেলে হাবিব ও তার দলবল নিয়ে স্থানীয় আইয়ুব আলীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে । এসময় পেশাগত দায়িত্ব পালনে ভাংচুরের ভিডিও করতে গেলে তিন সাংবাদিকের ওপর হামলা করা হয়।

হাবিব বাহিনী গংদের হামলার শিকার হ‌ওয়া তিন সাংবাদিককে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তিন সাংবাদিক হলো দৈনিক ভোরের চেতনার লালমনিরহাট জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য্য, দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি খাইরুল আলম ও দৈনিক গণতদন্ত জেলা প্রতিনিধি রব্বানী আহমেদ।

 

এলাকাবাসী জানায়, আজ সকালে সাপ্টিবাড়ী বাড়ী এলাকার ধর্ষণ চেষ্টা মামলার আসামি হাফেজ আলীর ছেলে হাবিব দল বল নিয়ে বাদী পক্ষ আয়ুব আলীর বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এমন সংবাদ সংগ্রহে ভিডিও করতে গেলে তিন সাংবাদিককে কিশোর গ্যাং লিডার হাবিব তার দলবল নিয়ে হামলা করে। পরে তিন সাংবাদিককে আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর আহত তিন সাংবাদিককে লালমনিরহাট সদর হাসপাতালে দেখতে এসে বলেন, কিশোর গ্যাং লিডার হাবিবসহ যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

 

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com