বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩টি আসনের ট্রেনের টিকিটসহ আটক, ৩ মাসের কারাদণ্ড রংপুরে নম্বর জালিয়াতি করে জমি রেজিস্ট্রির অভিযোগ সৈয়দপুরে ট্রান্সফরমার মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে নেসকো কর্মীর মৃত্যু কুমিল্লা দেবীদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট গাইবান্ধায় ৬ ঘন্টা ধরে পড়ে আছে বাবার মরদেহ, সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ! নবীনগরে ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক—ভোগান্তিতে তিন ইউনিয়নের মানুষ স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রেপ্তার দিনে ভাসমান দোকান, রাতে অপরাধের অভিযোগ—মাওনা ফ্লাইওভারের নিচে উদ্বেগ লালমনিরহাটে ধরলা নদীতে গৌরীশংকর গোশালা সোসাইটির উদ্যোগে শুভ মহালয়া উদযাপন
ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ২

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ২

ফেনী প্রতিনিধি:: ফেনী শহরের কলেজ রোডে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের কর্মীরা। বৃহস্পতিবার(৮ মে) সকালে আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” স্লোগান দেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শহরের কলেজ রোডে সকালে আওয়ামী লীগের কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে।

 

আরো পড়ুন: লালমনিরহাটের শিবরাম স্কুলের বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য!

 

এ পর্যন্ত পুলিশ দুজনকে আটক করেছে এবং তাদের মিছিলের সাথে সম্পৃক্ততার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।”

এই ঝটিকা মিছিলের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে এবং অন্যান্য তথ্য অনুসন্ধানের মাধ্যমে মিছিলের উদ্দেশ্য ও এর পেছনের কারণ জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com