বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড ছাত্রদলকে ‘টোকাই’ বলার প্রতিবাদ, রায়হান সিরাজীর বিরুদ্ধে গংগাছড়ায় বিক্ষোভ শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ লালমনিরহাটে মাদক মামলায় দুই জনের ১০ বছরের কারাদণ্ড লাইসেন্স নেই, পরীক্ষার রিপোর্টে গরমিল: সেই মেডিকেয়ার ডায়াগনস্টিক বন্ধ ঘোষণা দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি লালমনিরহাটে শিক্ষক সামলান সন্তান, ক্লাস নেন নৈশপ্রহরী; প্রতিবাদে শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ!
এবার মিরপুরের কসমো স্কুলের জেনারেটর রুমে অগ্নিকাণ্ড!

এবার মিরপুরের কসমো স্কুলের জেনারেটর রুমে অগ্নিকাণ্ড!

মিরপুর প্রতিনিধি: রাজধানীর মিরপুরে কসমো স্কুলের জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে মিরপুর সাড়ে ১১ মেইন রোডের সিটি মাঠের পাশে অবস্থিত ওই স্কুল ভবনে আগুন লাগে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন জেনারেটর রুম থেকেই সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডের ফলে স্কুলের পাঁচতলা ভবনজুড়ে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এলাকাবাসী সহায়তা করেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ভবনের নিরাপত্তা যাচাই করা হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের অভিযান চলমান ছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com