বিজ্ঞাপন:
       
পানির ট্যাংকের ভেতর থেকে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

পানির ট্যাংকের ভেতর থেকে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজারে বসতবাড়ির পানির ট্যাংকের ভেতরে আত্মগোপন করে থাকা অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রিয়ান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালের ১৮ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলা এবং ২০২৩ সালে সংসদ সদস্য এম নাসের রহমানের ওপর হামলার ঘটনার চিহ্নিত পলাতক আসামি তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকার নিজ বাসায় দুই ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বাজার এলাকায় রিয়ান আহমেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। দীর্ঘ দুই ঘণ্টা তল্লাশি চালানোর পর বসতবাড়ির পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে থাকা অবস্থায় তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রিয়ান আহমেদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com