বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:: তরুণদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তাধারা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে পঞ্চগড় সদর উপজেলায় “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর সমাধান, স্টার্টআপ আইডিয়া ও গবেষণাধর্মী বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনই বর্তমান বিশ্বের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান।

প্রতিযোগিতায় “ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে অটোমেটিক মোটর কন্ট্রোল” প্রকল্প উপস্থাপন করে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ-২ প্রথম স্থান অর্জন করে। “রোবট সেফ” প্রকল্প নিয়ে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন দ্বিতীয় এবং “অ্যাকুয়া রিনিউ সাসটেইনেবল স্প্রিংস” প্রকল্প উপস্থাপন করে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (প্রভাতি) তৃতীয় স্থান লাভ করে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার, সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com