বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে কিশোরকে ছুরিকাঘাতে হ’ত্যা, বাড়িঘর ভাঙচুর মিছিলের নিরাপত্তা চায় ছাত্রলীগ, আশ্বস্ত এনসিপি নেতার ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু রাতভর অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ পঞ্চগড়ে বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত এবারের বিশ্বকাপে অতিরিক্ত ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড ইয়াবাসহ আটক নারীর ছবি এআই দিয়ে তৈরি, সৌন্দর্য দেখে ফেসবুকে ভাইরাল কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহম্মেদের উঠান বৈঠক অনুষ্ঠিত অপারেশনের সময় খুলে রাখা স্বর্ণের চেইন হারানোর অভিযোগ নার্সের বিরুদ্ধে, প্রতিবাদে ডিউটি বাদ দিয়ে মহাসড়কে মানববন্ধন
পঞ্চগড়ে চিকিৎসক ছাড়াই নার্সের মাধ্যমে প্রসব করানোর অভিযোগ; ক্লিনিকের লাইসেন্স হালনাগাদ না থাকার তথ্য

পঞ্চগড়ে চিকিৎসক ছাড়াই নার্সের মাধ্যমে প্রসব করানোর অভিযোগ; ক্লিনিকের লাইসেন্স হালনাগাদ না থাকার তথ্য

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:: পঞ্চগড়ে একটি বেসরকারি ক্লিনিকে নবজাতকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। রোববার রাতে জেলা শহরের আদর্শ ক্লিনিকে এ ঘটনা ঘটে। তবে প্রসূতি মা বর্তমানে সুস্থ রয়েছেন।


নবজাতকের স্বজনদের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি করা হলেও চিকিৎসকের উপস্থিতি ছাড়াই দুই নার্সের মাধ্যমে স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়। এতে চিকিৎসাগত অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা ক্লিনিকে গিয়ে প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, মৃত্যুর পরও দীর্ঘ সময় নবজাতকের মরদেহ আটকে রাখা হয়েছিল। পরে গভীর রাতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মৃত নবজাতকের মা পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকার বাসিন্দা মিতু (১৯), তিনি মনিরুল ইসলামের স্ত্রী।

স্বজন ও ক্লিনিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর মিতুকে সিজারিয়ান অপারেশনের জন্য আদর্শ ক্লিনিকে ভর্তি করা হয়। অভিযোগ রয়েছে, চিকিৎসকের অনুপস্থিতিতে বিলম্বের পর চিকিৎসক ডা. আফিয়া জান্নাত আফির পরামর্শে দুই নার্স—সারজিনা ও আখি—স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা করেন। রাত সাড়ে ১০টার দিকে মৃত নবজাতক প্রসব হয়েছে বলে স্বজনদের জানানো হলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

মিতুর মা রূপালি বেগম বলেন, “আমার মেয়েকে সিজারের জন্য ভর্তি করা হয়েছিল। কিন্তু বিকেল থেকে সময়ক্ষেপণ করে রাতে আমাদের না জানিয়ে দুই নার্স নরমাল ডেলিভারি করানোর চেষ্টা করেন। তাদের অবহেলার কারণেই আমার নাতির মৃত্যু হয়েছে। আমরা বিচার চাই এবং অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

অভিযুক্ত নার্স আখি বলেন, “ডা. আফিয়া জান্নাতের পরামর্শ অনুযায়ী রোগীকে স্যালাইন ও ইনজেকশন দেওয়া হয়েছিল। প্রসবের সময় শিশুটি জরায়ুর মুখে দীর্ঘ সময় আটকে ছিল। তখনই তার মৃত্যু হয়। তবে নরমাল ডেলিভারির সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না।”

আদর্শ ক্লিনিকের ম্যানেজার মোজাহারুল ইসলাম মাসুদ জানান, “প্রসবের সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। তবে ডা. আফিয়া জান্নাত ফোনে স্যালাইন ও ইনজেকশন দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।” তিনি আরও জানান, ক্লিনিকটির লাইসেন্স বর্তমানে হালনাগাদ নেই এবং সেখানে সার্বক্ষণিক কোনো চিকিৎসকও কর্মরত নেই।


এ বিষয়ে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন,বলেন, “নবজাতকের মৃত্যুর ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। কোনো মৃত্যুই কাম্য নয়।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনরা দোষীদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com