বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
উপজেলা পরিষদে জমা দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর লাখ টাকা উধাও পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার চার নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ, আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা গ্রেফতার

৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ, আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট::আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ভাইরাল জুলাইযোদ্ধা তাহরিমা।

পুলিশের তদন্তে জানা গেছে, এই চক্রটি ইতোমধ্যে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং টার্গেট করা লাইভের কারণে তিনি পরিচিত মুখ।

অভিযোগ রয়েছে, নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com