বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ডোবা থেকে গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে গাজীপুরের কাশিমপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ দেবীগঞ্জে হাসিনা হত্যা: ১২ ঘণ্টায় গ্রেপ্তার মাহাবুল, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার
কক্সবাজারে উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা

কক্সবাজারে উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি। উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান, তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর গণমাধ্যমে জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে। ফ্লাইটটি ইমারজেন্সি ঘোষণা করা হয়েছে।

বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি এখন ঢাকার আকাশে উড়ছে। কিছুক্ষণের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com