বিজ্ঞাপন:
 
দেবীগঞ্জে হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা নিউটন গ্রেফতার

দেবীগঞ্জে হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা নিউটন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:: পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা আক্তার হোসেন নিউটনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ মে) রাতে দেবীগঞ্জ বাজারের মেসার্স লাবনী স্টোর থেকে তাকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিউটন দেবীগঞ্জ পৌরসভার মুন্সীপাড়া এলাকার মৃত আলাবক্সের ছেলে ও দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট দেবীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে করতোয়া সেতুর পশ্চিমে সড়কে অবস্থান নেয়া ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হন রবিউল ইসলাম নামের এক যুবক। এ ঘটনায় রবিউল ইসলাম ৪৪ জনের নাম উল্লেখ করে এবং হাজারের অধিক লোককে অজ্ঞাত আসামি করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com