বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
ছাত্র আন্দোলনে ভাইরাল সেই রিকশাচালক আবারও রাস্তায়

ছাত্র আন্দোলনে ভাইরাল সেই রিকশাচালক আবারও রাস্তায়

তাহমিনা আক্তার,ঢাকা:: জুলাই অভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিজের রিকশায় দাঁড়িয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার উদ্দেশ্যে স্যালুট জানিয়ে ভাইরাল হন রিকশাচালক মোহাম্মদ সুজন। আবারও তাকে রাস্তায় দেখা গেছে।

বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শ্রমিকদের এক র‍্যালিতে তাকে দেখা গেছে।

শ্রমিকদের র‍্যালিতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে একটি একটি রিকশায় স্যালুট দেওয়া অবস্থায় দেখা যায় রিকশা চালক মোহাম্মদ সুজনকে।

এর আগে, গত বছরের জুলাইয়ে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি তারকা, রিকশাওয়ালা ও শ্রমিকরাও এগিয়ে আসেন। শিক্ষার্থীদের দাবির সঙ্গে তারা একমত পোষণ করেন।

সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীদের উদ্দেশ্যে নিজ রিকশায় দাঁড়িয়ে সালাম দিতে দেখা যায় সাদা গেঞ্জি ও লুঙ্গি পরা এক রিকশাচালককে। তখন তার কপালে বাংলাদেশের পতাকা বাঁধা ছিল। মুহূর্তের মধ্যেই সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়। তিনি ভাসতে থাকনে প্রশংসায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com