বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ডোবা থেকে গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে
রাস্তার কাজ না করেই ৫২ লাখ ৫৯ হাজার ১০৭ টাকা আত্মসাৎ

রাস্তার কাজ না করেই ৫২ লাখ ৫৯ হাজার ১০৭ টাকা আত্মসাৎ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় রাস্তার কাজ না করে এলজিইডি’র যোগসাজশে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) টাঙ্গাইল জেলা শাখার উপসহকারী পরিচালক বাসেদ আলী বাদী হয়ে দুটি মামলা করেছেন।

মামলায় টাঙ্গাইল জেলার এলজিইডি’র সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমানে প্রধান কার্যালয়ের মনিটরিং ও মূল্যায়ন শাখার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, নাগরপুর উপজেলার সাবেক প্রকৌশলী মাহবুবুর রহমান, নাগরপুরের উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, সাবেক উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মাইনুল হক, মেসার্স ফ্রেন্ডস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী শহীদুর রহমান খান এবং মেসার্স সৈয়দ মজিবর রহমানের স্বত্ত্বাধিকারী সৈয়দ মজিবর রহমানকে আসামি করা হয়েছে।

এলজিইডি’র কর্মকর্তাদের সাথে যোগসাজশে ঠিকাদার কাজ না করেই ৫২ লাখ ৫৯ হাজার ১০৭ টাকা আত্মসাৎ করেছেন বলে দুদকের মামলায় উল্লেখ করা হয়।

জানা যায়, নাগরপুর উপজেলার গয়হাটা ও দপ্তিয়র ইউনিয়নের ২টি কাজ শেষ না করেই উধাও ঠিকাদার ও ইঞ্জিনিয়ার। বিষয়টি নিয়ে দুদক তদন্ত করে। তদন্তে দুদক প্রাথমিকভাবে সত্যতা পায়। এর প্রেক্ষিতে দুদক মামলা দায়ের করেন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এমআরআর আইডিপি প্রকল্পের আওতায় দপ্তিয়ার ইউনিয়ন পরিষদ থেকে তেবাড়িয়া রাস্তার ১৬০০ মিটার বিটুমিন/পিচ ঢালাই (বিসি) এবং ৩টি বক্স কালভার্ট নির্মাণের জন্য ২০১৯ সালের আগস্ট মাসে কাজ শুরু করে ১ বছরে শেষ করার জন্য ২ কোটি ২০ লাখ টাকা নির্ধারণ করে এলজিইডি’র সাথে চুক্তিবদ্ধ করে টাঙ্গাইল শহরের পাড়দিঘুলিয়ার ফ্রেন্ডসকনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

কয়েক দফা এসে নামমাত্র কিছু নিম্নমানের খোয়া ফেলে ঠিকাদার আর আসেনি। রাস্তার কাজও সমাপ্ত করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কাজে পারস্পরিক যোগসাজশে রাস্তার কাজ না করেই ৩১ লাখ ১ হাজার ৫৯১ টাকা আত্মসাৎ করেন। নাগরপুর-দেলদুয়ার উপজেলার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু’র নিজ ইউনিয়ন ও মামার বাড়ি, গয়হাটা ইউনিয়নে একই প্রকল্পের আওতায় ৩.৬২ কিলোমিটার রাস্তার কাজ অসমাপ্ত রেখেই উধাও ঠিকাদার। গয়হাটা থেকে ভারড়া রাস্তায় পিচ ঢালাই (বিসি) করার জন্য ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে শুরু করে ১ বছরে শেষ করার জন্য ৪ কোটি ৪০ লাখ টাকায় করে এলজিডি’র সাথে চুক্তিবদ্ধ হয় সৈয়দ মুজিবুর রহমান অ্যান্ড অবনী এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার হেকমত শিকদার। এ কাজে ২১ লাখ ৫৭ হাজার ৫১৬ টাকা আত্মসাৎ করা হয়েছে।

দুদক সূত্র আরও জানায়, প্রকল্পের কাজ আংশিক বাস্তবায়ন করে কাজের চূড়ান্ত বিল উত্তোলন করার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। এছাড়া বাস্তবায়িত আংশিক কাজে নিচের বালুর স্তর ঠিক পাওয়া গেলেও খোয়া-বালু থিকনেস অনেক কম এবং নিম্নমানের খোয়া পাওয়া যায়। অপর প্রকল্পে, আংশিক কাজ করে বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত বিল প্রদান করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে জেলার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী থাকা অবস্থায় রফিকুল ইসলাম ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের সাথে যোগসাজশে এসব টাকা আত্মসাৎ করেন। ক্ষমতার অপব্যবহার করে রফিকুল ইসলাম লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। বর্তমানে রফিকুল ইসলাম এলজিইডি’র প্রধান কার্যালয়ের মনিটরিং ও মূল্যায়ন শাখার নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন।

টাঙ্গাইল জেলা দুদকের সহকারী পরিচালক মো. নূর আলম বলেন, দ্রুতই মামলার চার্জশিট দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com